মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দলের সভাপতি পদে রাহুল গান্ধীকে বসানোর প্রস্তাব পাস করেছে ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

আজ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। ওই বৈঠকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাস হয়।

কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘রাহুল সভাপতি হলে দল আরো শক্তিশালী হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।

মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর।

তবে দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারো মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে, ৫ ডিসেম্বরই কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী।

এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেলসহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ