মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সঙ্কট সমাধানে ব্যর্থ হলে স্বাধীনতা দিন : কার্লেস পুজেমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজনৈতিক সঙ্কট সমাধান অথবা তার অঞ্চলকে স্বাধীন করে দেয়ার জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজেমন।

আজ সোমবার ব্রাসেলসে অবস্থানরত কাতালান এই নেতা পরিষ্কারভাবে জানান, মাদ্রিদের সঙ্গে চুক্তির পথ তার দিক থেকে এখনও খোলা রয়েছে।

গত মাসে স্পেনের কাছ থেকে কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেয়ার পর থেকেই তিনি স্বেচ্ছা নির্বাসনে বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন। পুজেমন বলছেন, ‘স্পেনের সঙ্গে ভিন্ন সম্পর্কের নতুন বাস্তবতা মেনে নেয়ার জন্য আমি সবসময় প্রস্তুত রয়েছি।’

উল্লেখ্য,  স্পেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১ অক্টোবর স্বাধীনতার পক্ষে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকেই সঙ্কটের শুরু। গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দিয়ে সরাসরি শাসন জারি করেছে স্পেন। অন্যদিকে স্পেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে কাতালোনিয়া।

স্পেনের কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ার আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পেনের সংবিধান লঙ্ঘনের দায়ে কাতালোনিয়ার বেশকিছু আইনপ্রণেতা কারাগারে রয়েছেন।

পুজেমনের দাবি, আদালতের কাছ থেকে সঠিক বিচার না পাওয়ার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে স্পেনের আদালতে তার শীর্ষ মিত্রদের বিচার চলছে।

অন্যদিকে কাতালোনিয়ার স্বাধীনতাকামী গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে অন্তত সাত লাখ ৫০ হাজারের বেশি কাতালান বিক্ষোভে অংশ নিয়েছে। গ্রেফতার হওয়া কাতালান নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ