মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত মাসুদ আজহারের ভাতিজা তালহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জইশ প্রধান মাসুদ আজহারের ভাতিজাসহ তিন জন নিহত হয়েছে। বন্দুকযুদ্ধে এক সেনা জওয়ানের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় গনমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে,   সোমবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অভিযান চালায় ভারতীয় সেনার ৪৪ রাইফেলস, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী।

পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার কান্দি আগলার গ্রামে তল্লাশি শুরু করা হয়। এর পর ওই জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলা হয়। যৌথবাহিনীকে লক্ষ্য করে জঈশ প্রধান তালহাসহ বেশ কয়েকজন বিদ্রোহী গুলি চালায় সেই সংঘর্ষে নিহত হয় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাতিজা আবু তালহা।

আবু তালহার আরও দুই সঙ্গী মেহমুদ ভাই ও ওয়াসিম আহমেদ গনাইও বন্দুকযুদ্ধে নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ