মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইয়েমেনের সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করবে সৌদিজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের সঙ্গে অস্থায়ীভাবে আকাশ, সাগর এবং স্থলসীমা বন্ধ করে দেবে সৌদি জোট। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জের ধরে এ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এ হামলার জন্য সৌদি আরব ইরানকে দায়ী করে বিবৃতি দিয়েছে। দেশটি জানিয়েছে ইরানের মদদেই হুথিরা সৌদিতে হামলা চালাচ্ছে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বৃহত্তম অংশ নিয়ন্ত্রণ করছে। হুতি বিদ্রোহীদের তরফ থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে বলে বিবৃতি দেয়া হলেও সৌদি আরব তা অস্বীকা করেছে।

দেশটি জানিয়েছে, বিমানবন্দরে হামলা চালানোর আগেই রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।

সৌদির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী করা হয়েছে।

এর আগেও সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে হুতিরা। এই প্রথম সরাসরি রাজধানীকে কেন্দ্র করে হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ