মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আত্মসমর্পণ করলেন স্বাধীন কাতালোন আন্দোলনের নেতা পুজেমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাধীন কাতালোন আন্দোলনের নেতা কার্লেস পুজেমন এবং তার কয়েকজন উপদেষ্টা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার বেলজিয়ামে ব্রাসেলস পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

সোমবার সকালে আদালতে তোলার পর বিচারক সিদ্ধান্ত নেবেন, স্প্যানিশ আদালতের দায়ের করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানায় ওই পাঁচজনকে ফেরত পাঠানো হবে, নাকি জামিনে মুক্তি দেওয়া হবে।

শুক্রবার স্পেনিশ কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে তিনি আজ আত্মসমর্পণ করলেন। তবে কার্লেস পুজদেমন বলেছেন, ন্যায় বিচারের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তিনি স্পেনে ফিরে যাবেন না। এদিকে তাকে হাতে পাওয়ার পর বেলজিয়াম পুলিশের এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

স্পেনের প্রধান রাষ্ট্রপক্ষীয় আইনজীবী অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা পুজদেমন ও তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং জনগণের তহবিলের অপব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের করেন। এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়।

পুজদেমন কাতালোনিয়ার কয়েকজন নেতার সঙ্গে বেলজিয়ামে আসেন। সোমবারই ব্রাসেলসে পৌঁছান তারা। অবশ্য পুজদেমন আগেই জানিয়ে রেখেছিলেন, আশ্রয় নেয়ার উদ্দেশ্যে সেখানে যাননি তারা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ