মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সু'চির আরও দু'টি সম্মাননা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জেরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির আরও দু'টি সম্মাননা বাতিল করা হয়েছে।

শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগো সিটি কাউন্সিলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সু'চিকে দেয়া সম্মানসূচক 'ফ্রিডম অব গ্লাসগো' প্রত্যাহার করা হয়। তিনি গৃহবন্দি থাকা কালে ২০০৯ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী হিসেবে তাকে এ উপাধি দেয়া হয়েছিলো।

একইদিন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে সু'চিকে দেয়া অনারারি প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড বাতিলের সিদ্ধান্ত হয়। ১৯৯১ সালে গণতন্ত্রের প্রতীক হিসেবে লন্ডন স্কুল অব ইকনোমিকস- এলএসই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়।

সম্প্রতি রাখাইনে জাতিগত নিধন ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সু'চির উপাধি কেড়ে নেয়া হলো। এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল তার ফ্রিডম অব অক্সফোর্ড সম্মাননা প্রত্যাহার করে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ