বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মুফতি মুতীউর রহমান’র জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : বাংলাদেশের শীর্ষ আলেম, লেখক ও অনুবাদক, শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন শামসুল উলুম চৌধুরীপাড়া মাদরাসার প্রধান মুফতি ও শায়খে সানি মুফতি মুতীউর রহমান এর জানাযা সম্পন্ন হয়েছে। আজ শনিবার ২৬ আগষ্ট  রাত ৯টায় তার দীর্ঘদিনের কর্মস্থল চৌধুরীপাড়া মাদরাসায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

মুফতি মুতীউর রহমান এর অসিয়ত অনুযায়ী তার ছোট ভাই মুফতি মাহফুজুর রহমান জানাযার ইমামতি করেন।এ সময় তিনি দেশের সকল উলামায়েকরামের কাছে তার ভাইয়ের রুহের মাগফিরাত এর জন্য দোয়া  কামনা করেন।

এ সময় শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন শামসুল উলুম চৌধুরীপাড়া মাদরাসার মুহতামিম জানাযাপূর্ব তার বন্ধু ও সহকর্মী মুফতি মুতীউর রহমান এর জীবন ও কর্ম এবং ইসলাম ও মুসলমানদের জন্য তার অবদানের সারসংক্ষেপ তুলে ধরেন।

এছাড়াও,  দেশের বরেণ্য ওলামা-মাশায়েখ ও  বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষা্রথীরা তার জানাযা নামাজে অংশগ্রহণ করেন। জানাযা শেষে গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হয। সেখানেই তাকে দাফন করা হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ