মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

মক্কায় হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ৬০০ হাজিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মক্কা নগরীর আল-আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে হোটেল থেকে প্রায় ৬০০ লোককে সরিয়ে নিয়েছে সার্ভিসের সদস্যরা।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায় নি।

সরিয়ে নেয়া ৬০০ জন প্রধানত তুর্কি ও ইয়েমেনি হজযাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা বিশিষ্ট হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়েমেন এবং তুরস্কের অন্তত ৬০০ হজযাত্রী ছিলেন।

তিনি আরও জানান, হোটেলের সব অতিথিকে উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ