শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নেত্রকোণায় তলিয়ে গেছে ৫০ হাজার হেক্টর জমির ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণায় তলিয়ে গেছে ৫০ হাজার হেক্টর জমির কাঁচা ও আধাপাকা বোরো ধান। দীর্ঘ জলাবদ্ধতায় হাওর ও নদীর পানি দূষিত হওয়ায় হাওরের বেশিরভাগ মাছ মরে গেছে।

নেত্রকোণার ১০ উপজেলার মধ্যে খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও কলমাকান্দা উপজেলায় রয়েছে ছোট বড় ৮৩টি হাওর ও বিল। এর মধ্যে খালিয়াজুরি, মোহনগঞ্জের ডিংগাপোতা ও তলার হাওরসহ বেশ কয়েকটি হাওর ও নদীর পানি দূষিত হওয়ায় মাছ মরে ভেসে উঠছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে হাইজদাসহ বেশ কয়েকটি ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে পড়ায় তলিয়ে গেছে বোরো ফসল।

পানিতে ডুবে যাওয়া ধান সংগ্রহের চেষ্টা করছেন কৃষক। একদিকে তলিয়ে গেছে ধান, অন্যদিকে মাছ মরে ভেসে ওঠায় সর্বশান্ত মৎস্যজীবীরা।

বোরো ফসলে ইউরিয়া সার ও কীটনাশক ব্যবহার করায় ডুবে যাওয়া ধান গাছ থেকেই পানি দূষিত হচ্ছে। পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মাছ মরে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ