বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বন্ধু বেশে কেউ প্রভু হতে পারে না; খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাাম: বন্ধু বেশে কেউ প্রভু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খালেদা জিয়া এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা নববর্ষে মানুষের প্রত্যাশা মন্তব্য করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই অতিদ্রুত দেশের উন্নতি করা সম্ভব।

খালেদা জিয়া বলেন, ‘বিএনপি সব সময় জনগণের কল্যাণ এবং জাতীয় ঐক্যে বিশ্বাস করি এবং জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকলেই অতিদ্রুত দেশের উন্নতি করা সম্ভব। আমরা দেশ থেকে বিদায় করব সন্ত্রাস, আমরা দেশ থেকে বিদায় করব গুম, খুন, হত্যা, জঙ্গি হামলা এবং নানা রকম ষড়যন্ত্র।’

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বলেন, এই সফরে দেশের মানুষের প্রাপ্তি শূন্য। তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ দেশের স্বার্থরক্ষায় প্রধানমন্ত্রী দরকষাকষি করতে পারেননি ।

খালেদা জিয়া বলেন, ‘নিজের দেশের মানুষের জন্য কিছু না করে, দেশের মানুষের স্বার্থের কথা না চিন্তা করে, আজকে নিজের দেশের সব কিছু অন্যের কাছে দিয়ে এসেছেন এবং তার বিনিময়ে কিছুই আনতে পারেন নাই।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘যদি সাহস করে শুধু একটা কথা বলতে পারতেন যে, এই চুক্তি এবং এমওইউ (সমঝোতা স্মারক) আমাদের দেশের মানুষের সঙ্গে আলাপ করেই আমরা করব। কিন্তু আপনারা যদি আমাকে তিস্তার পানির ন্যায্য হিস্যা দেন, তাহলে আমি এমওইউ করতে রাজি আছি। অন্যথায় আমি করব না’

‘এতটুকু বললে আমরা সবাই তাঁর পাশে থেকে তাঁকে সাহস এবং সমর্থন দিতাম। কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ