বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রয়োজনে আবারও সংগ্রাম করা হবে: খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালেদা জিয়া বলেছেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি। তারা মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। কিন্তু দেশে গণতন্ত্র নেই। কাজেই এ বিশাল জনগোষ্ঠীকে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আবারও সংগ্রাম করা হবে।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের সময় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। স্বাধীন দেশের এ অবস্থায় দেশের জন্য অনেকে অনেক কিছু করতে চায়। কিন্তু এ সুযোগে যদি কেউ দেশের প্রভু সাজতে চায় তা মেনে হবে না। প্রতিহত করা হবে।’

সংক্ষিপ্ত বক্তব্যে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানান তিনি।

এর আগে নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিকেল ৪টা দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া জাসাসের আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ্ঞানপিপাসু ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি করবে ইশা ছাত্র আন্দোলন

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ