বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

উৎসব পালনে কাউকে বাধ্য করা যায় না : বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পয়লা বৈশাখ কোনো জাতীয় দিবস নয় এবং এতে সরকারি অর্থ ব্যয় করা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পালনের রাজনৈতিক উদ্দেশ্য আছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোনো উৎসব পালনের জন্য কাউকে বাধ্য করা যায় না। বাধ্য করা হলে সেটা আর উৎসব থাকে না। আর এটা এমন কোনো  জাতীয় দিবস নয় যে সেটা পালন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করতে সরকারের দেওয়া নির্দেশকে তুঘলকি নির্দেশ বলে দাবি করেন আল্লামা বাবুনগরী। বিবৃতিতে তিনি দাবি করেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে মঙ্গল শোভাযাত্রা কখনো ছিল না। এমনকি পয়লা বৈশাখও ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলমানের পালনীয় উৎসব হতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রা সমাজ ধারণার বিরোধী এবং বিভাজনের প্রতীক।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ