বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সুনামগঞ্জে ৮০ হাজার হেক্টর জমি পানির নিচে, বাকরুদ্ধ কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haur_silletসুনামগঞ্জের হাওরগুলোতে চলছে হাহাকার। পানিতে তলিয়ে গেছে জেলার ৭৯ হাজার ৭৯০ হেক্টর জমির ধান। ফসল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কৃষকরা। বিগত কয়েকদিনের অতিবৃষ্টি ও দুর্বল বাঁধ নির্মাণের কারণে এ অবস্থা হয়েছে বলে জানান তারা।

জমির ধান ঠিকভাবে পাওয়া গেলে কৃষক তিন লাখ ৮ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল পেতেন। ফসল হারিয়ে হাহাকার করছেন তারা। অনেক কৃষক রয়েছেন যাদের পরিবারের সারা বছরের সংসার খরচ চলে ধান বিক্রির টাকায়। তারাও পরিবার পরিজন নিয়ে রয়েছেন ভোগান্তির মধ্যে।

সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, হাওর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে ধান। জেলার প্রায় সবক’টি হাওরের ফসল তলিয়ে গেছে বলে জানা যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে।

এদিকে জেলার দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউপির ৩২০ হেক্টর জামির বর্ষাকালীন সবজির খেত নষ্ট হয়ে গেছে। কৃষকরা দুর্নীতিবাজ ঠিকাদারদের শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষুব্ধ কৃষক জমির আলী বলেন, ‘ভাই, আমি এ বছর জমি চাষ করেছি ঋণ করে। সব ফসলতো পানিতে তলিয়ে গেছে, এ বছর একটি ধানও পাবো না। কীভাবে সংসার চালাবো, আর কীভাবেই বা ঋণের টাকা সোধ করবো, সে চিন্তায় আছি। ’

একই গ্রামের আরেক কৃষক মইনুল মিয়া বলেন, ‘শীতের সময় যদি হাওরের বাঁধ ঠিকমতো দেওয়া হতো, তাহলে আর এ দুর্যোগের মধ্যে পড়তে হতো না। কিন্তু কাজ শুরু করতে দেরি হওয়ায় বৃষ্টির পানিতে বাঁধের মাটি গলে পানির সঙ্গে মিশে গেছে। ফলে সহজে বৃষ্টির পানি হাওরের ফসলি জমিতে ঢুকে পড়েছে। ’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল হক বলেন, এখন পর্যন্ত ৭৯ হাজার ৭৯০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। শাল্লা উপজেলার দিকে কিছু জমি রয়েছে সেখানে এখনও পানি ওঠেনি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে এ জমিগুলোও রক্ষা পাবে কিনা সন্দেহ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দীন জানান, হাওর রক্ষা বাঁধের কাজ একটু দেরিতে শুরু হয়েছে। সুনামগঞ্জে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে বাঁধের উপর দিয়ে পানি ঢুকে গেছে। বর্তমানে সুরমা নদীর পানিও তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। -বিডি প্রতিদিন

‘গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ