বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

কাল লেখক, প্রকাশক ও সম্পাদকদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lpeআওয়ার ইসলাম : আগামীকাল বাংলাদেশের ইসলামি ধারার লেখক, প্রকাশক ও সম্পাদকদের মিলনমেলা বসছে। বিশ্ব সাহিত্যকেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সকাল নয়টায় শুরু হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ ও লেখক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এবং উদ্বোধনী ভাষণ দিবেন খ্যাতিমান আলেম লেখক ও নন্দিত কথাশিল্পী মাওলানা যাইনুল আবেদীন। আবিদীন।সম্মিলনী করবেন প্রস্তুতি  কমিটির সদস্য সচিব, হুমায়ুন আইয়ুব।

অনুষ্ঠানটি ইতিমধ্যেই দেশের ইসলামি ধারার লেখক, প্রকাশক ও সম্পাদকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। গত ১৭ মার্চ আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমে খবর প্রকাশিত হলে তা সোস্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া জাগায়। সারা দেশের লেখক, প্রকাশক ও সম্পাদকগণ অনুষ্ঠানের ব্যাপারে বিপুল আগ্রহ প্রকাশক করেন এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

আয়োজকরা মনে করেন, ষোলকোটি মানুষেল ধর্মীয় চাহিদা পূরণে জন্য আলেম লেখিয়েদের গ্রন্থ-রচনা আজ প্রায় যথেষ্ট। আলেমদের প্রকাশনাশিল্পেও রয়েছে সাফল্যগাঁথা অতীত।

অনুষ্ঠানের আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা ওবায়দুল্লাহ আযহারী বলেন, ‘আলহামদুল্লাহ!আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের সঙ্গেও যোগাযোগ হয়েছে। আশা করছি, অনুষ্ঠান সুন্দরভাবেই সমাপ্ত হবে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, ‘কালকের আয়োজন বাংলাদেশের ইসলামি লেখালেখি ও সাহিত্যচর্চার ইতিহাসে একটি ব্যতিক্রম দৃষ্টান্ত। এর মাধ্যমে লেখক, প্রকাশক ও সম্পাদকগণ পরস্পরের কাছে আসার সুযোগ পাবেন এবং ইসলামি সাহিত্য গতি বেগবান হবে।’

তিনি অনুষ্ঠানের সর্বাত্মক সাফল্য এবং সকল বন্ধু, সুহৃদ ও সুধীর সহযোগিতা কামনা করেন।

-এআরকে

-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ