শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

উলামায়ে কেরামকে স্বাধীনতাবিরোধী প্রমাণের অপচেষ্টা বন্ধ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mujibur_rahman_amidiবাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ব্রিটিশদের নাগপাশ থেকে উপমহাদেশকে স্বাধীন করার জন্য উলামায়ে কেরাম আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের ত্যাগ, কারাবরণ, আত্মদানের অনন্য ইতিহাস সমৃদ্ধ লড়াই-সংগ্রামের উপর ভিত্তি করেই উপমহাদেশের মানুষ ব্রিটিশ বেনিয়াদের দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছিল। পরবর্তীতে পাকিস্তানি শাসকদের জুলুম নির্যাতন ও নিপীড়ন, পক্ষপাতদুষ্ট শাসন ব্যবস্থা ও গণহত্যার বিরুদ্ধে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হন। হাফেজ্জী হুজুর রহ. একে আখ্যা দেন জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। তাঁর এ ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারীসহ অনেকেই স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েন।

আজ শুক্রবার সকাল আটটায় রাজধানীর যাত্রাবাড়িতে খেলাফত আন্দোলনের যাত্রাবাড়ি থানা র্কাযালয়ে ৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাত্রাবাড়ি থানা আমীর মুফতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন, মুফতী নাঈম হোসাইন, মাওলানা আমীর হামজা প্রমুখ।

মাওলানা হামিদী আরো বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরে আজ চিহ্নিত নাস্তিক্যবাদী মহল হাফেজ্জী হুজুরসহ স্বনামধন্য উলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। তাদের এই অপচেষ্টা বন্ধ অবিলম্বে বন্ধ না হলে তাওহীদি জনতা উলামায়ে কেরামের সম্মান রক্ষায় তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ