মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ফুলপুরে জঙ্গি ও মাদক দমনে আলেমদের সহযোগিতা চাইলেন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur16এমএ মান্নান: ময়মনসিহের ফুলপুর থানায় সোমবার দুপুরে স্থানীয় আলেমদের নিয়ে জঙ্গি ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মাদ মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজ, ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ হাকিম সরকার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র আমিনুল হক, ওসি (তদন্ত) মোঃ আব্দুলাহ আল মামুন প্রমূখ ব্যক্তিবর্গ।

স্থানীয় আলেমদের মাঝে জামিয়া মাদানিয়া দারুল উলুম গোদারিয়া মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা আবদুল খালেক ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ জয়নাল আবেদীন ফুলপুর আদর্শ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু রায়হান কবি ফুলপুর রিপোর্টারস ইউনিটের সভাপতি কবি সাংবাদিক মাওলানা সুলতান আহমাদ সহ এ সময় প্রায় শতাধিক উলামায়ে কেরাম ও মসজিদের খতীবগন উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে দেশে চলমান জঙ্গি তৎপরতা রোধে উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেন। জুমা পূর্ব আলোচনায় মুসল্লীদের কে সতর্ক করারও আহবান জানান তারা।

সভাপতি বক্তব্যে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ মোল্লা অনুষ্ঠানে সতস্ফূর্তভাবে উপস্থিত হওয়ায় উলামায়ে কেরাম ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,আপনাদের সহযোগিতা পেলে আমাদের দায়িত্ব পালন করা আরো সহজ হয়ে যাবে বলেও দাবি এই কর্মকর্তা।

ধর্মীয় অনুভূতি মানুষ কে খারাপ কাজ থেকে বিরত রাখে, এ জন্যে আপনারা মানুষ কে বুঝাবেন, সতর্ক করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ