মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ইসলামের নামে জঙ্গিবাদে জড়িতদের কঠোর হাতে দমন করতে হবে: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nur_hosen_kasemiউবায়দুল্লাহ সাআদ: জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, ইসলাম পৃথিবীতে এসেছে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্যে, হানাহানি কাটাকাটি ইসলাম সমর্থন করেনা ইসলামে এর কোন স্থান নেই।

১৯ মার্চ রাজধানী ঢাকার মিরপুরে ১০ নাম্বার সেক্টরের আল ইহসান মাদরাসার হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি জঙ্গিবাদ দমনের কথা বলেন, আমি বলব ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করুন জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আল্লামা কাসেমী বলেন, বর্তমানে যারা ইসলামের নামে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তাদের কঠোর হাতে দমন করতে হবে। সমাজে মাদকের সয়লাব হয়ে গেছে দাবি করে আল্লামা কাসেমী আরো বলেন, যারা মাদকে আসক্ত হয়ে পড়েছে তাদের বোঝাতে হবে, চিকিৎসা করাতে হবে, দেশের সর্বক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী মুহাম্মদ সানাউল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

সম্মেলনে কেরাত পরিবেষণ করেন বিশ্ব বিখ্যাত কারী শায়েখ ইউসুফ আল আজহারী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ