মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

শততম টেস্টটি আমাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

100আওয়ার ইসলাম : শততম টেস্টটা জয় দিয়ে স্মরণীয় করে রাখল বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কাকে হারিয়ে শততম টেস্টটি নিজেদের করে নিলো টাইগাররা।
চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার ১৯১ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। জয়সূচক রানটি আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। তার সঙ্গে ২২ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ইতিহাসের চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জিতল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজেও সমতায় শেষ করল মুশফিকুর রহিমের দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১২৯ রানের লিড টপকে সবক’টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার লিড হয় ১৯০ রান। আর দলীয় সংগ্রহ ৩১৯। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে একই সাথে সৌম্য ও ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। সেখান থেকে সাব্বিরকে সঙ্গে নিয়ে তামিম ইকবাল ১০৯ রানের জুটি গড়ে তোলেন। পেরেরার বলে চান্ডিমালের হাতে ধরা পড়ার আগে ১২৫ বলে ৮২ রান করেন তামিম। দলীয় রান তখন ১৩১। দলীয় ১৪৩ রানে আউট হয়ে যান সাব্বির রহমানও। আউট হওয়ার আগে ৪২ রান করেছিলেন তিনি।
পেরেরার বলে পঞ্চম উইকেট হিসেবে সাকিবের পতনের পরে আশঙ্কা জেগে ওঠে। দলের তখন প্রয়োজন আরো ২৯ রান। মোসাদ্দেকের সঙ্গে ২৭ রানের এক লড়াকু জুটি গড়ে সেই আশঙ্কা দূর করেন মুশফিক। ১৮৯ রানে মোসাদ্দেক হেরাথের শিকার হয়ে ফেরত যাওয়ার পরে সুইপ করে দুই রান তুলে নিয়ে শততম টেস্ট জয় নিশ্চিত করেন মিরাজ।
এর আগে কলম্বো টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিলো ৩৩৮ রান। জবাবে সাকিব আল হাসানের দারুণ সেঞ্চুরি এবং মোসাদ্দেক, মুশফিক, সৌম্যদের ফিফটিতে ৪৬৭ রান করে বাংলাদেশ; লিড ১২৯ রানের। সেই লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পরেও করুনারত্নের সেঞ্চুরি ও লোয়ার অর্ডারে দিলরুয়ান পেরেরার অর্ধশত রানে ১৯১ রানের লিড দিতে সক্ষম হয় শ্রীলংকা। কিন্তু শততম টেস্টটি স্মরণীয় করে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ ৪ উইকেট হারিয়েই পৌছে যায় সেই লক্ষ্যে।
-এআরকে 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ