সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak_bomaআওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার শহরের শিয়া অধ্যুষিত একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। বিস্ফোরণে উপজাতি অধ্যুষিত কুররম জেলার রাজধানী শহর পারাচিনার কেঁপে ওঠে। শহরটি আফগান সীমান্তের কাছে অবস্থিত।

ওই এলাকার সংসদ সদস্য সাজিদ হোসেইন তুরি জানান, বিস্ফোরণের পর সেখান থেকে ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের জন্য গণ-জানাযার আয়োজন করা হবে এবং পরে বোমা হামলার বিরুদ্ধে বিক্ষোভ হবে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, বিস্ফোরণের ঘটনায় অনেকের অবস্থার গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

সংসদ সদস্য তুরি জানান, সন্ত্রাসীরা ঘরে তৈরি বোমা সবজি বাজারের টমেটো স্তুপের ভেতরে পেতে রেখেছিল এবং লোকজনের সমাবেশ ঘটলে তাতে আজ (শনিবার) সকালে বিস্ফোরণ ঘটায়। আহতদেরকে হেলিকপ্টারে করে হাসাপতালে নেয়া হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা জানা যায় নি। তবে এর আগে তালেবান সন্ত্রাসীরা শিয়া মুসলমানদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ