বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

আইন লঙ্ঘন করে হাজারো বাড়ি বানাচ্ছে ইসারাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel5আওয়ার ইসলাম: জাতিসংঘে বিল পাশ হওয়ার পরও থামছে না ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ। এখনো পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণের অনুমতি দিচ্ছে দেশটি।

গত পরশু ওই ভূখণ্ডে অবৈধ বসতি বন্ধের জন্য জাতিসংঘে বিল পাশ হয়।

বুধবার জেরুজালেম স্থানীয় পরিকল্পনা ও নির্মাণ কমিটি গ্রিন লাইনের আশপাশে আরও ৬১৮টি বসতি নির্মাণের অনুমোদন দিতে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানায়, চলতি সপ্তাহে বৈঠকে আরও বেশি বসতি নির্মাণের অনুমতি দেয়া হতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে ইসরাইলি বসতি নির্মাণের নিন্দা এবং নির্মাণ বন্ধ রাখার আহ্বান জানিয়ে গত সপ্তাহে একটি প্রস্তাব পাসের পর উদ্ধত ইসরাইল ৫ হাজার ৬শ' বসতি নির্মাণের অনুমতি দিতে পারে বলে ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়।

জেরুজালেমের ডেপুটি মেয়র মেয়ার তুর্গম্যান বলেন, ‘জেরুজালেমে আমরা কি করব তা নিয়ে জাতিসংঘ ভোট দিলে কিংবা অন্য কেউ নির্দেশ দেয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে আমরা উদ্ধতই থাকব। আশা করি ইসরাইলি সরকার এবং নতুন মার্কিন প্রশাসন আমাদের সমর্থন দেবে যাতে ওবামা প্রশাসনের সময় বসতি নির্মাণে যত ঘাটতি হয়েছে তা আমরা পূরণ করতে পারি।’

ফিলিস্তিনের কাছ থেকে ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে ইসরাইল। পরে ইসরাইল পূর্ব জেরুজালেমের পুরো এলাকাকে নিজেদের রাজধানী বলে দাবি করে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি দাবি মেনে নেয়নি। ফিলিস্তিনিরাও পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী বলে যৌক্তিক দাবি করে আসছে।

হারেৎজ জানায়, চলতি বছর এখন পর্যন্ত পূর্ব জেরুজালেমে ১৫০৬টি বসতি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। ২০১৪ সারে এই সংখ্যা ছিল ৭৭৫টি আর ২০১৫ সালে ৩৯৫টি। শুক্রবার জাতিসংঘে ইসরাইলবিরোধী ভোটের পর জেরুজালেম পৌর কর্তৃপক্ষ জানায় যে তাদের অবৈধ বসতি নির্মাণ অব্যাহত থাকবে এবং পূর্ণশক্তিতে চলবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ