রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

চাকরিতে যোগ দিলেন না হিজাবে টান দেওয়া সেই ভারতীয় নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাত থেকে নিয়োগপত্র নেওয়ার সময় হিজাব টেনে নামানোর ঘটনার শিকার মুসলিম চিকিৎসক নুসরাত পারভীন চাকরিতে যোগ দেননি।শনিবার (২০ ডিসেম্বর) ছিল তার কাজে যোগ দেওয়ার শেষ দিন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, গত ১৫ ডিসেম্বর নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের (আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ইউনানি) নিয়োগপত্র বিতরণের সময় নুসরাত পারভীন যখন মঞ্চে গিয়ে নিয়োগপত্র নিতে এগিয়ে যান তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার হিজাব টেনে নামিয়ে দেন। নুসরাত পারভীন পাটনার সরকারি তিব্বি কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষার্থী।

নুসরাত পারভীনের এক বন্ধুর ভাষ্য অনুযায়ী, পাটনা সদর এলাকার সাবলপুরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার কাজে যোগ দেয়ার কথা ছিল। এর আগে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিংয়ের কাছে রিপোর্ট করার কথা ছিল তার।

তবে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিং বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল কাজে যোগ দেওয়ার শেষ সময়। কিন্তু তিনি আসেননি। তবে এর মানে এই নয় যে, তিনি পরে যোগ দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর অনুমতি দিলে তার কাজে যোগ দেওয়ার সুযোগ থাকতে পারে। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

এদিকে এই ঘটনার পর থেকেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-সহ সমাজের বিভিন্ন অংশ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণের তীব্র সমালোচনা চলছে। গীতিকার ও কবি জাভেদ আখতার এ ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, ওই নারী চাইলে চাকরি না-ও নিতে পারেন অথবা ‘নরকে যেতে পারেন’।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ