বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

এবার রাশিয়ায় বোমা হামলার হুমকি; ভয়ে তিন স্টেশন খালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rel_russia_hamlaআওয়ার ইসলাম: এবার রাশিয়ায় বোমা হামলার হুমকিতে মস্কোর তিনটি রেলস্টেশন খালি করে ফেলা হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীকে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।

সোমবার এ খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মস্কোয়। লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে। পরে প্রশাসন দ্রুত কাজাস্কি ও লিনানগাস্কি রেলস্টেশন থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়। এছাড়া যুলোভাস্কি রেলস্টেশন থেকে অন্তত সাড়ে সাতশ' মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্টেশন এলাকায় ছড়িয়ে পড়েছে পুলিশ। বিস্ফোরক বের করতে প্রশিক্ষিত কুকুর নিয়ে রেলস্টেশনগুলো তন্ন তন্ন করে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ