বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পাকিস্তানকে আবারো বয়কট করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-indআওয়ার ইসলাম: সার্ক শীর্ষ সম্মেলনের পর এবার আঞ্চলিক টেকসই উন্নয়ন নিয়ে ইসলামবাদে আয়োজিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় প্রযুক্তি হস্তান্তর কেন্দ্রের (এপিসিটিটি) সম্মেলনেও পাকিস্তানকে বয়কট করল ভারত। এপিসিটিটি সম্মেলনে যোগ দেয়নি ভারত ইরান।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশও যোগ দেয়নি।

এপিসিটিটিতে প্রাথমিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্মেলনে যোগ দেয়ার কথা জানালেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ভারত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলন শুরু হওয়ার আগে ভারতীয় প্রতিনিধিরা তাদের সফর বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, প্রধান প্রতিনিধি অসুস্থ হওয়ায় তারা যেতে পারছেন না।

এর আগে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নভেম্বরে ইসলামাবাদের সার্ক শীর্ষ সম্মেলনেও যোগ দেয়নি ভারত ও বাংলাদেশ।

এপিসিটিটির সদস্য দেশ ১৪টি। দেশগুলোতে পর্যায়ক্রমে প্রতিবছর এর পরিচালনা পরিষদের সম্মেলন হয়। এবারের ইসলামাবাদ সম্মেলনে যোগ দিয়েছে চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সামোয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ