সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

কাশ্মিরে এবার মরিচের গুড়োর গ্রেনেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untibbtled-1 copyআওয়ার ইসলাম : কাশ্মিরে ছররা গুলির বদলে মরিচের গুড়োর গ্রেনেড ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ছররা গুলির বিকল্প হিসেবে এখন থেকে পাভা শেলস ব্যবহার করবে নিরাপত্তা বাহিনী।

‘পাভা’ শব্দটি এসেছে পিলারগনিক অ্যাসিড ভ্যানিলাইল অ্যামাইড থেকে, যার আরেক নাম ননিভামাইড। সহজ কথায়, শুকনো লঙ্কার গুঁড়ো। বিশেষজ্ঞ প্যানেলের দাবি, এই শেল একবার ছুড়ে দিলে প্রচণ্ড জ্বালাপোড়ার কারণে বিক্ষোভকারীরা আর নড়াচড়া করার অবস্থায় থাকবে না। সেদিক থেকে এই লঙ্কার গুঁড়োকে কাঁদানে গ্যাস বা গোলমরিচের গুঁড়োর থেকে অনেক বেশি কার্যকরী বলে মনে করা হচ্ছে।

গত ৮ জুলাই কাশ্মিরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় পুলিশের গুলিতে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হওয়ার পর কাশ্মিরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসে মানুষ। এই বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর মধ্য দিয়ে দেড় মাস ধরে কাশ্মিরে অচলাবস্থা বিরাজ করে। বিক্ষোভ দমাতে ব্যবহার করা ছররা গুলিতে এরইমধ্যে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ