সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মসজিদে তালা; জুমা পড়া হলো না কাশ্মিরিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir16

আওয়ার ইসলাম: আজ শুক্রবার কাশ্মিরের মুসলিমরা জুমার নামাজ আদায় করতে পারেনি। দেশটির পুলিশ জুমার আগেই শ্রীনগরের সব মসজিদে তালা লাগিয়ে দেয়। এই নিয়ে সেখানকার মুসলিমদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

কাশ্মিরের তরুণ নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর দেশটিতে আন্দোলনের দানা বাঁধে। গত ৩৫ দিন ধরে দেশটিতে বিক্ষোভ চলমান। আজকের ঘটনার পর কাশ্মিরের নেতারা নতুন করে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।

তবে কাশ্মিমের হুরিয়াত নেতাদের গ্রেফতারেরও প্রস্তুতি চলছে বলে জানায় আন্তর্জাতিক মিডিয়া।অবশ্য আগে থেকেই তাদের গৃহবন্দির করে রেখেছে ভারতীয় পুলিশ।

কাশ্মিরে চলমান আন্দোলন শুরুর পর পরই সেখানকার মিডিয়াগুলো বন্ধ করে দেয়া হয়। মোবাইল ও ইন্টারনেটও বন্ধ করে দেয়া হয়েছে। অঞ্চলটিতে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে।

উল্লেখ্য, কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনের নেতা বুরহান মোজাফফর ওয়ানির মৃত্যুর পর দেশটিতে চলমান সংঘর্ষে এ পর্যন্ত  ৭০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আর অসুস্থ হয়ে কয়েক হাজার মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে।

সুত্র: এক্সপ্রেস নিউজ

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ