সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সম্পর্ক স্বাভাবিক হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turaska_israelআওয়ার ইসলাম ডেস্ক : দীর্ঘ ছয় বছরের বৈরিতার পর তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। গাজা অভিমুখে তুরস্কের ত্রানবাহি একটি জাহাজে ইসরায়েলি সৈন্যদের হামলায় তুরস্কের ১০ জন নাগরিক নিহত হবার পর দু’দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু’দশ যে চুক্তি করেছে সে অনুযায়ী ইসরায়েল তুরস্ককে ২০ মিলিয়ন ডালার ক্ষতিপূরণ দেবে।

এছাড়া তুরস্ক যাতে গাজায় সাহায্য পাঠাতে পারে এবং ফিলিস্তিনের ভেতরে অবকাঠামো উন্নয়নের কাজ করতে পারে ইসরায়েল সে অনুমতিও দেবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

ছয় বছর আগে তুরস্কের ত্রানবাহি জাহাজে হামলার পর ইসরাইলের সাথে তুরস্কের কূটনীতিক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

রবিবার দু’দেশ জানিয়েছে তারা দ্রুত এক দেশ অপর দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে। সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হলেও আবার আগের অবস্থানে ফিরে যাবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
এর পেছনে অনেক কারণ আছে। কারণ রাশিয়া এবং ইউরোপের সাথে তুরস্কের বর্তমান যে শীতল সম্পর্ক এবং সিরিয়াতে তুরস্কের ব্যর্থ নীতি – একটি বড় কারণ হতে পারে।

সূত্র- বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ