বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’ 

খতমে নবুওয়াতের মানববন্ধন সফল করুন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আহমদীয়া মুসলিম জামাত (কাদিয়ানী) সম্প্রদায়ের অপতৎপরতা রোধে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আগামী বৃহস্পতিবার মানববন্ধন সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ বৈঠক পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বেলায়েত হোসাইন আল ফিরোজী, নগর সাধারণ সম্পাদক আতাউর রহমান খান ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী এমদাদুল হক প্রমুখ।

নেতৃবৃন্দ খতমে নবুওয়াতের মানববন্ধন সফল করার জন্য দেশের তৌহিদী জনতা ও জমিয়ত কর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ