মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত

বেশ কয়েকটি করোনা হাসপাতাল বন্ধ করে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসের শেষ দিকে অনেক কোভিড-১৯ হাসপাতাল বন্ধ করে সেগুলোকে নন-কোভিড হিসেবে ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রকোপের কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। গত ছয়-সাত মাস ধরে কোনো কাজ করা যায়নি। এখন নন-কমিউনিকেবল ডিজিস যেগুলো আছে সেগুলোর ওপর জোর দেয়া হয়েছে। ইতোমধ্যে কাজকর্ম শুরু করা হয়েছে।

তিনি বলেন, নন-কোভিড রোগীরা করোনার কারণে এতদিন সেভাবে চিকিৎসা পায়নি। কিন্তু এখন দেশে ভাইরাসটির প্রকোপ কমে আসছে। সে জন্য এ মাসের শেষ দিকে অনেকগুলো হাসপাতাল নন-কোভিড করে দেয়া হবে। যেন সবাই চিকিৎসা নিতে পারে। তাছাড়া অনেকেরই চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু করোনার ভয়ের কারণে চিকিৎসা নিতে আসছে না। বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালের ৭০ শতাংশ সিট খালি আছে জানিয়ে মন্ত্রী বলেন, অবস্থা আরো ভালো হলে এ মাসের শেষে বেশ কয়েকটি হসপাতাল নন-কোভিড করে দেয়া হবে। সেখানে সবাই চিকিৎসা নিতে পারবে। যে সব কোভিড হাসপাতাল নন-কোভিড ঘোষণা করা হবে সেখানে করোনা চিকিৎসা হবে না। কোভিডের জন্য আলাদা হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ