মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আগামীকাল থেকে খুলে দেওয়া হবে সিঙ্গাপুরের মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের মসজিদসমূহ বেশকিছু শর্তপালন সাপেক্ষে মঙ্গলবার (২ জুন) থেকে খুলে দেওয়া হবে।

ইসলামিক কাউন্সিল অফ সিঙ্গাপুর (MUIS) এ ঘোষণা দিয়েছে। তার বলছেন, মসজিদ পুনরায় খোলার প্রথম পর্ব সর্বাধিক সতর্কতার সঙ্গে শুরু হবে।

কাউন্সিল আরও ঘোষণা করেছে, প্রথম পর্যায়ে সিঙ্গাপুরের মসজিদসমূহ ২ থেকে ৭ জুন পর্যন্ত ১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে।

দেশটির মসজিদগুলোতে যথেষ্ট পরিমাণ জায়গা না থাকার কারণে কাউন্সিল কর্তৃপক্ষ মুসলমানদের নিকট আহ্বান জানিয়েছে যে, এমন ব্যক্তিদের মসজিদের অগ্রাধিকার দেওয়া হোক, যাদের নামাজের জন্য স্থায়ী কোনো জায়গা নেই। বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার।

এ ছাড়া প্রবীণদের মসজিদ খোলার প্রথম পর্বে (২ থেকে ৭ জুন পর্যন্ত) মসজিদের না আসার আহ্বান জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে জুমার নামাজসহ জামাতে কোনো নামাজ অনুষ্ঠিত হবে না। মুসল্লিরা নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদের এসে একাকী নামাজ আদায় করবেন। মসজিদ খোলার আগে মসজিদগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এবং মুসল্লিদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। মুসল্লিদের অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করতে হবে এবং মসজিদে ব্যক্তিগত জায়নামাজ আনতে হবে, কারো সঙ্গে হ্যান্ডশেক করা যাবে না।

পরবর্তী পর্যায় শুরু হবে ৮ জুন থেকে। এই পর্যায়ে দেশের বেশিরভাগ মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত করা হবে। তখন জামাত ও জুমার নামাজ পড়ার অনুমতি থাকবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ১৩ মার্চ থেকে দেশটির ৭০টি মসজিদের সবগুলো বন্ধ ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ