বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

নতুন ফাইভজি ফোন আনল শাওমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন ফাইভজি ফোন আনল শাওমি। মডেল রেডমি টেন এক্স। ২৬ মে থেকে ফোনটি কেনা যাবে। এখন চীনে প্রি-বুকিং চলছে। কোম্পানির ওয়েবসাইট থেকে প্রি-বুকিং করা যাচ্ছে। ফোরজি ও ফাইভজি ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি রেডমি প্রধান লু ওয়েইবিং জানিয়েছিলেন মিডিয়াটেক ডাইমেনসিটিং ৮২০ চিপসেটসহ বাজারে আসতে পারে রেডমি টেন এক্স।

ছবিতে চারটি রঙে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। রেডমি নোট নাইন মডেলে একই ক্যামেরা ব্যবহার করেছিল শাওমি। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। রেডমি টেন এক্স ফোনে থাকবে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটিং ৮২০ চিপসেট। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ফোনটি পাওয়া যাবে। এতে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে।

ফোনটির পেছনে পেছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে থাকছে ৫০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। -ঢাকা টাইমস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ