শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

লন্ডনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে আল-কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে অষ্টমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইসলামী বই মেলা। এবারের বইমেলায়েও ঢাকা ও কলকাতার নামিদামি লেখকের ইসলামী বইসহ কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন বইয়ের বিশাল সমারোহ থাকবে।

ইস্ট লন্ডন মসজিদের লন্ডন মুসলিম সেন্টারের প্রধান হলে আগামী ২৩ নভেম্বর শনিবার থেকে শুরু হবে এই বই মেলা। চলবে ২৪ ২৫ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত এই মেলায় বই বিক্রি ও প্রদর্শন চলবে।

বই মেলাকে সফল করতে এবং মেলা সম্পর্কে মানুষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আল কুরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান ডঃ হাফিজ মুনির উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বই মেলায়েও ঢাকা ও কলকাতার জনপ্রিয় লেখক সাহিত্যিকসহ স্থানীয় শিশু-কিশোর, নারী-পুরুষ লেখক, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান, বিগত ৭ বছর এই ইসলামিক বই মেলা থেকে ৭০ হাজারের বেশি বই বিক্রি হয়েছে।

আয়োজকরা বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।

মেলায় ক্রেতাদের জন্য স্টলগুলোত থাকছে বিশেষ ছাড়। এছাড়া ছোটদের জন্য থাকবে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা বই। এছাড়া থাকবে সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামী ক্যালিগ্রাফি কর্ণার। আর তাই মেলায় স্বপরিবারে আসার আহবান জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডনের বাংলাদেশি কমিউনিটির কে এম আবু তাহের চৌধুরী, আব্দুল লতিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ