বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বাজিতপুরে শুরু হচ্ছে হিফজ শিক্ষক প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে অবস্থিত বাজিতপুর ইসলামী কমপ্লেক্স মাদরাসায় আগামী ২১ মে, বুধবার থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্স। এই প্রশিক্ষণ কোর্সটি চলবে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত। এতে আবাসিক ও অনাবাসিক—দুইভাবে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত হাকেজে কুরআন, উস্তাযুল হুফফাজ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শায়েখ আব্দুল হক সাহেব।

এছাড়াও প্রশিক্ষণ প্রদান করবেন—  হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেয মাওলানা ক্বারী আবু সালেহ মোহা. মূসা, হাফেয মাওলানা মাসুদ কায়সার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে শায়েখ আব্দুল হক সাহেব দা.বা.-এর স্বাক্ষরিত বিশেষ সনদপত্র প্রদান করা হবে। 

প্রশিক্ষণটি পরিচালনা করবেন বাজিতপুর ইসলামী কমপ্লেক্স মাদরাসা ও ইয়াতীমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান আযহারী। 

প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করতে পারবেন: ছাত্র, শিক্ষক, হাফেয, মাওলানা, নাযেরা ও মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ।

ভর্তির তথ্য:

ভর্তি ফি ৫০০ ও খাবার বাবদ ৮০০ টাকা; মোট ১৩০০ টাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: 

সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, এনআইডি/জন্মনিবন্ধন/চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি

উল্লেখ্য, প্রশিক্ষণ চলাকালীন স্মার্ট/টাচ মোবাইল ব্যবহারে অনুমতি নেই তবে বিশেষ প্রয়োজনে নির্ধারিত সময়ে বাটন মোবাইল ব্যবহার করা যাবে
 
যাতায়াত ও যোগাযোগ:

ভৈরব থেকে সিএনজি বা তিশা বাসে, কটিয়াদী ও কিশোরগঞ্জ থেকে সিএনজিতে বাজিতপুর এসে রিকশাযোগে মাদরাসায় যাওয়া যাবে। জরুরি প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে- 01766-529968, 01732-266098, 01781-271079


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ