শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৬ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭


হামের উপসর্গ নিয়ে আবারও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৪ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জন। এ-নিয়ে হাসপাতালে মারা গেছে মোট ৪০ জন।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুজন ও রোববার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে। 

রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ