রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফোনের অ্যাপ উইন্ডোজ পিসিতে চালাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা উইন্ডোজ কম্পিউটার চালান তারা চাইলে অ্যানড্রয়েড স্মার্টফোন কানেক্ট করতে পারেন। অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে উইন্ডোজ সিঙ্ক করার জন্য গুগল প্লে স্টোরে একাধিক অ্যাপ পাওয়া যায়। তবে এর মধ্যে সবথেকে সহজ বিকল্প হল মাইক্রোসফটের ফোন লিংক। এর মাধ্যমে সহজেই পিসিতেই ব্যবহার করা যাবে নিজের ফোন। 

ব্লুটুথ, ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটার মধ্যে যেকোনও একটা ব্যবহার করে অ্যানড্রয়েডের সঙ্গে কানেক্ট করা যাবে ফোন লিংক। এটি নানা রকম ফিচার প্রদান করে।

দেখে নেওয়া যাক ফোন লিংক দিয়ে কী কী কাজ করতে পারবেন।

১. কল করা এবং কল রিসিভ করা

২. মেসেজ পাঠানো এবং মেসেজের রিপ্লাই করা

. ফোনের নোটিফিকেশন দেখা

৪. ছবি দেখা এবং ছবি ট্রান্সফার করা

৫. মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল করা

৬. মিরর অ্যাপ

৭. হটস্পট ক্রিয়েট করা

৮. অ্যানড্রয়েড এবং উইন্ডোজের মধ্যে কপি-পেস্ট করা

৯. ওয়ায়্যারলেস ভাবে ফাইল শেয়ার করা

কম্পিউটারের সঙ্গে অ্যানড্রয়েড ফোন কানেক্ট করার উপায়

বেশিরভাগ পিসিতে মাইক্রোসফট ফোন লিংক প্রি-ইনস্টল করা থাকে। কিন্তু কোনও কারণে এই অ্যাপ না থাকে, তাহলে সেটা ডাউনলোড এবং ইনস্টল করতে হবে মাইক্রোসফট স্টোর থেকে।

স্যামসাং, রিয়েলমির মতো কিছু কোম্পানির কিছু ফোনে লিংক টু উইন্ডোজ অ্যাপ থাকে। কিন্তু এটা প্রিইনস্টল করা না থাকলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সেটা ডাউনলোড করতে হবে লিংক টু উইন্ডোজ অ্যাপ।

একবার সেটা হয়ে গেলে নিজের পিসি-তে ফোন লিংক অ্যাপ খুলতে হবে এবং স্ক্রিনে যা ভেসে উঠবে, সেখান থেকে অ্যানড্রয়েড বেছে নিতে হবে। এরপর নিজের ফোনটি হাতে নিতে হবে। লিংক টু উইন্ডোজ অ্যাপটি চালু করতে হবে এবং উইন্ডোজ পিসিতে ব্যবহার করা একই মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে।

এবার কিউআর স্ক্যান করতে হবে নিজের অ্যানড্রয়েড ফোনটি দিয়ে। এরপর সংশ্লিষ্ট অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। তারপর এগিয়ে যেতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ