রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের  বিরোধের জেরে চাচাতো ভাই জহুরুল মোল্লার ছোড়া গুলিতে বীরু মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার তিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার পারিবারিকভাবে বিরোধপূর্ণ একটি জমি থেকে বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা মাটি কাটা শুরু করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজন লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান।

সেখানে কথা বলার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি দেখান এবং উপস্থিতদের সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু তারা সরে না গেলে পরে সরাসরি গুলি ছোড়া হয়। এতে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে গুলির ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ