শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

বিশ্বের সবচেয়ে দামি গরুর তালিকায় ‘ভিয়াতিনা-১৯’, বিক্রি হলো যে দামে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে  ‘ভিয়াতিনা-১৯’ নামক নেলোর প্রজাতির একটি গরু।

সম্প্রতি ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে এক নিলামে গরুটি প্রায় ৪৮ লাখ মার্কিন ডলারে (প্রায় ৫৯ কোটি টাকা) বিক্রি হয়েছে। এর মাধ্যমে ভিয়াতিনা-১৯ বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। খবর এনডিটিভির।

জানা যায়, ৫৩ মাস বয়সী ভিয়াতিনা-১৯ এর ওজন প্রায় এক হাজার ১০১ কেজি, যা একই জাতের সাধারণ গরুর তুলনায় প্রায় দ্বিগুণ। সাদা ধবধবে চামড়ার রং এবং কাঁধের ওপর বড় আকৃতির কুঁজের কারণে গরুটি সহজেই সবার নজর কেড়েছে।

আকর্ষণীয় মূল্যের পাশাপাশি সৌন্দর্য ও শারীরিক গঠনের জন্যও আলোচনায় রয়েছে ভিয়াতিনা-১৯। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে অনুষ্ঠিত ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় এটি ‘মিস সাউথ আমেরিকা’ খেতাব অর্জন করে। বিভিন্ন দেশের ষাঁড় ও গাভি নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে অনেকেই ‘গরুর মিস ইউনিভার্স’ বলে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, ভিয়াতিনা-১৯-এর শক্তিশালী পেশিগঠন এবং বিরল জিনগত বৈশিষ্ট্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ফলে বিশ্বজুড়ে প্রজনন কর্মসূচিতে এর ভ্রূণের চাহিদাও বেড়েছে।

এছাড়া নেলোর জাতের গরু গরম আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা ও রোগ প্রতিরোধের জন্য পরিচিত। বর্তমানে ব্রাজিল বিশ্বে নেলোর গরুর সবচেয়ে বড় প্রজননকারী দেশ। এই জাতের গরু আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়েছে।

প্রসঙ্গত, ভিয়াতিনা-১৯ নেলোর বা অঙ্গোল জাতের গরু। ধারণা করা হয়, ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলা থেকে এ জাতের উৎপত্তি। ১৮০০ সালের দিকে এই জাতের গরু প্রথম ব্রাজিলে নেওয়া হয়। বর্তমানে ব্রাজিলের অধিকাংশ গরুই নেলোর জাতের এবং এগুলো মূলত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ