মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


বাবা হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পুত্র সন্তানের বাবা হয়েছেন জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পুত্র সন্তান হইসে। জাতির ভাতিজার সুস্থতা কামনা করছি।’

এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলমও এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।’

এসব পোস্টের কমেন্টে জনসাধারণের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ