শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ছবিতে জামি’আ দারুল উলূম মতিঝিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠিত ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ—জামি’আ দারুল উলূম মতিঝিল। যুগযুগ ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে চারধারে। ১৯৮০ খ্রিষ্টাব্দে, প্রয়াত মাওলানা ইসহাক রহ.-এর প্রতিষ্ঠিত এই মাদরাসা বর্তমানে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক ইমাম ও বরেণ্য আলেমে দীন আল্লামা রফিক আহমদ-এর হাত ধরে। তিনি এই মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম। একইসঙ্গে তার অধীনে পরিচালিত হচ্ছে, দেশ-বিদেশের বেশ কয়েকটি সুনামধন্য মাদরাসা।

আওয়ার ইসলামের আয়োজনে, যাকারিয়া মাহমুদ-এর প্রতিবেদনে উঠে এসেছে—জামি’আ দারুল উলূম মতিঝিলের আকর্ষণীয় সব দৃশ্য। ক্যামেরায় ছিলেন রাকিবুল হাসান।  

 

ঐতিহাসিক জামি’আ দারুল উলূম মতিঝিলের সুদর্শন ভবন। জ্ঞানের সন্ধানে এসো হে মুমিন! সিক্ত হও প্রভুর রহমধারায়।

 

জামি’আর মুহতামিম সাহেবের কার্যালয়। এখান থেকেই পরিচর্যা হয় এই ঐতিহাসিক ইলমি কানন।

 

জামি’আর দারুল হাদিসের দরসগাহ। এখানে বাজে রোজ হাদিসের সুর, স্নিগ্ধ সুমধুর...

 

ছবিতে জামি’আর সুদর্শন মসজিদের ভেতরাংশ। নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো...

 

জামি’আর মাকতাবা (পাঠাগার)-এর একাংশ। এখানে এসো—এই ইলমের মজলিসে। নিয়ে যাও আলো, ছড়িয়ে দাও চারধারে...

 

জামি’আর দারুল ইফতা বা উচ্চতর ইসলামি আইন বিভাগ।  নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনিত দীন—একমাত্র ইসলাম।

 

জামি’আর মনোরম বারান্দা। মাখনের মতো মিঠা রোদ গড়াগড়ি খায় এখানে...

 

জামি’আর নাজেরা ও হিফজ বিভাগের একাংশ। নিশ্চয়ই ইলমে দীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

 

জামি’আর আধুনিক মানের অজুখানা। অজুখানার পাড়ধরে চলাচলের পথ।

ছবিতে জামি’আর জল-টলমলে হাউজ। হাউজের পাড়ে বসে অজু করার অভিজাত পরিবেশ।

দক্ষ আসাতিজায়ে কেরামের কঠোর পরিশ্রমে, সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে জামি’আ ‍দারুল উলূম মতিঝিলের শিক্ষাব্যবস্থা। গত (১৪৪৬-৪৭) শিক্ষাবর্ষে বেফাক ও হাইয়াতুল উলইয়া বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাস্থান, মুমতাজসহ শতভাগ পাশের হার নিয়ে, ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মাদরাসাটি।  

সার্বিক যোগাযোগ—

মুফতি ইসহাক মাহমুদ রফিকী

সহকারি নাজিমে তালিমাত ও মুহাদ্দিস-

জামি'আ দারুল উলূম মতিঝিল, ঢাকা।

মোবাইল: 01922242301

১৫৪, মতিঝিল, বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০

 

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ