বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসা স্থাপনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন এবং দেশের সব হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের সরকারি উদ্যোগকে আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া যে অবস্থান গ্রহণ করেছে, তার প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ একাত্মতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি শায়েখ কারী আবদুল হক এবং মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ কারী নেসার আহমদ আন-নাসেরী।

বিবৃতিতে তারা বলেন, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ (অথরিটি)। অতীতেও তারা হাইআতুল উলয়ার সিদ্ধান্তের বাইরে যাননি, ভবিষ্যতেও যাবেন না।

তারা আরও বলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট সকল শীর্ষ নেতৃবৃন্দের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তাদের গৃহীত অবস্থানের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের প্রস্তাব সম্পর্কে আল-হাইআতুল উলয়া ইতোমধ্যে স্পষ্ট করেছে যে, দেশের প্রায় সব হাফেজিয়া মাদরাসাই বর্তমানে আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি বোর্ডের কোনো না কোনো একটির সঙ্গে অধিভুক্ত রয়েছে। ফলে নতুন করে পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের উদ্যোগ অবান্তর, অপ্রয়োজনীয় এবং বিদ্যমান আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এছাড়া কওমি মাদরাসা স্থাপনের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের উদ্যোগের বিষয়ে আল-হাইআতুল উলয়ার বক্তব্যের প্রতিও সমর্থন জানিয়ে তারা বলেন, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ আইন, ২০১৮’-এর ধারা ২(চ)-এ কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তা সংরক্ষণের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ওই ধারায় পাঠ্যক্রম, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ এবং মাদরাসা পরিচালনাসহ সব ক্ষেত্রে কওমি শিক্ষাব্যবস্থাকে বাহ্যিক প্রভাবমুক্ত রাখার বিধান রয়েছে।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ মনে করে, কওমি শিক্ষাব্যবস্থার স্বকীয়তা, স্বাধীনতা এবং বিদ্যমান আইনগত কাঠামো অক্ষুণ্ন রেখে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ