নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
শনিবার (২৮ নভেম্বর) সকালে চরমোনাই মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম এবং (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার শেখ মারুফ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, সদস্য (ওলামা বিভাগ) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ) আতিকুর রহমান মুজাহিদ, সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ এবং সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ) কে এম বিল্লাল।
এসএইচ/