শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের ইসলামাবাদের বাসভবন সিলগালা করে দিয়েছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই সময় ওই বাসভবনে থাকা তার ছেলে আসজাদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জং-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাসভবনটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছে সিডিএ। সংস্থাটির দাবি, বাড়ির মালিক আমানুল্লাহ বিদেশি নাগরিক। সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়। তার পাকিস্তানি জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়েছে বলে সিডিএর আদেশে উল্লেখ করা হয়েছে।

সিডিএর চার পৃষ্ঠার আদেশে বলা হয়, ইসলামাবাদের জি-৬/৪ সেক্টরের ৮৩ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িটি ১ হাজার ২০০ বর্গগজের। বাড়িটির মালিকানা আমানুল্লাহর নামে হস্তান্তর করা হয়েছিল। তবে তার নাগরিকত্ব ও পারিবারিক পরিচয়সংক্রান্ত নথিতে অসংগতি পাওয়া গেছে।

আদেশে বলা হয়, স্পেশাল ব্রাঞ্চের ২২ নভেম্বর ২০২৬ তারিখের প্রতিবেদনের পর বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। আমানুল্লাহর বাবা মোহাম্মদ ইউনুসের নামে দুটি জাতীয় পরিচয়পত্র থাকার তথ্যও পাওয়া গেছে। পারিবারিক তথ্যের অসংগতির কারণে পাকিস্তানের জাতীয় ডেটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষ (নাদরা) আমানুল্লাহর পরিচয়পত্র বাতিল করে।

সিডিএ জানায়, ২৫ নভেম্বর ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি তাদের অবহিত করেন। একই দিন আমানুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সিডিএর সদস্য (এস্টেট)-এর সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরদিন ২৬ নভেম্বরও তাকে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি ব্যক্তিগতভাবে নোটিশ গ্রহণ বা শুনানিতে উপস্থিত হননি। পরে বাড়ির আঙিনায় নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।

সিডিএর আদেশে আরও বলা হয়, সরকারি নথি ও নাদরার যাচাই প্রতিবেদন পর্যালোচনা করে বাড়িটির মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। সংস্থাটির বিধান অনুযায়ী, আগাম লিখিত অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক পাকিস্তানে জমি বা সম্পত্তি অধিগ্রহণ করতে পারেন না। সূত্র: রোজনামায়ে জং

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ