শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস

হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের হারামাইন হাইস্পিড রেলওয়ের বহরে আরও ২০টি নতুন ট্রেন যুক্ত হচ্ছে। এতে পবিত্র মক্কা ও মদিনার মধ্যে চলাচলকারী এ রেলসেবার যাত্রী ধারণক্ষমতা বাড়বে। বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া এবং যাতায়াত আরও সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

সৌদি আরবের পরিবহনমন্ত্রী সালেহ আল-জাসের সম্প্রতি লজিস্টিক সক্ষমতা ও বৈশ্বিক যোগাযোগবিষয়ক এক প্যানেল আলোচনায় এ তথ্য জানান। তিনি বলেন, নতুন ট্রেন যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবার দৈনন্দিন কার্যক্রম আরও উন্নত হবে। একই সঙ্গে জেদ্দা বিমানবন্দর থেকে মক্কাগামী সড়কে যানবাহনের চাপ কমাতেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

সৌদি আরবের রেলওয়ে কর্তৃপক্ষ (এসএআর) স্পেনের ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান তালগোর কাছ থেকে নতুন ২০টি ট্রেন কিনছে। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য প্রায় ১ দশমিক ৩৩ বিলিয়ন ইউরো।

প্রতিটি ট্রেনে থাকবে ১৩টি বগি এবং দুই শ্রেণিতে মোট ৪১৭টি আসন। ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। ২০২৮ সালের শেষ দিকে এগুলোর সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। ২০৩১ সালের মধ্যে সব ট্রেন সৌদি আরবে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে একই প্রতিষ্ঠান থেকে ৩৫টি ট্রেন সংগ্রহ করেছিল সৌদি আরব। নতুন ২০টি যুক্ত হলে হারামাইন রেলওয়ের মোট ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৫৫টিতে।

এসএআরের তথ্য অনুযায়ী, নতুন ট্রেন যুক্ত হওয়ার পর বছরে ৩ কোটির বেশি যাত্রী পরিবহনে সক্ষম হবে হারামাইন রেলওয়ে। মক্কা থেকে মদিনা পর্যন্ত এ রেলপথের পাঁচটি স্টেশনেই চলাচল করবে ট্রেনগুলো। এর ফলে হজ ও ওমরাহ মৌসুমে বিপুলসংখ্যক যাত্রীর যাতায়াত আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এমএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ