শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজেকে ‘রাসুল’ দাবি করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে ইসহাক আলী (৫৪) নামে এক ভণ্ড পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর শুক্রবার (২০ নভেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইসহাক আলী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসহাক আলী দীর্ঘদিন ধরে নিজেকে পীর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মুরিদ বানিয়ে আসছিলেন। নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে ছেলে-মেয়েদের একত্র করে আপত্তিকর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে নিজেকে ‘রাসূল’ দাবি করতে এবং পবিত্র কালিমা বিকৃতভাবে উপস্থাপন করতে দেখা যায়। এ ছাড়া নিজের শারীরিক অঙ্গকে আরবি হরফ ‘আলিফ’ ও কাবা শরিফ বলে দাবি করেন তিনি। ভিডিওতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসাহাক আলী রাসুলুল্লাহ’ বলেও তাকে দাবি করতে শোনা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও প্রতিবাদী জনতা তার বাড়িতে জড়ো হন। একপর্যায়ে সেখানে লোকসমাগম বাড়লে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ইসহাক আলীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেকে পীর ও রাসুল দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর উত্তেজিত জনতা তাকে ঘিরে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ