শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদীর নেতৃত্বে জামিয়ার একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় চট্টগ্রামে অর্থমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আগামী ২৬ ও ২৭ নভেম্বর আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি, আয়োজন ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান জামিয়ার প্রতিনিধিরা।

এ ছাড়া দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা, দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, ইসলামী শিক্ষার উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে পটিয়া মাদরাসার শিক্ষা, দাওয়াত ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোনো। বাংলাদেশে দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে এ প্রতিষ্ঠান অতুলনীয়।’

এ সময় পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামেরও প্রশংসা করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘তিনি অনেক ভালো মানুষ। পটিয়া মাদরাসার সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর।’

সৌজন্য সাক্ষাতে জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী ছাড়াও উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস ও শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা মুফতি জসিম উদ্দিন কাসেমী, মুহাদ্দিস ও সহকারী শিক্ষা পরিচালক মাওলানা রহমত উল্লাহ সেপাহী, ইসলামিক স্টাডিজ বিভাগের পরিচালক মাওলানা হাফেজ ফুরকান, মাওলানা মহসিন আমিন, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা হাফেজ শোয়াইব, মাস্টার রফিক উল্লাহ এবং চাকতাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আবুল বশর ও আলহাজ আব্দুল হান্নান।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জামিয়ার বিভিন্ন দ্বীনি, শিক্ষামূলক ও দাওয়াতি কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও অর্থমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলের সদস্যরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ