শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

লংমার্চ সফল করার লক্ষ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লংমার্চ সফল করতে সংগঠনের নেতাকর্মীদের করণীয় ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতারা সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দেশবাসীকে লংমার্চ সফল করতে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা ও মাওলানা মুহাম্মদ ফয়সল।

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজীজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ