রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ, আহত ২ বিদায় হজ—মানবতার মহাসনদ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবই জাতীয়করণের প্রধান অন্তরায়: শায়খে চরমোনাই বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী ‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’ বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’

বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৮ হিজরি/২০২৭ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া এবং অনেক পরীক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ প্রস্তুত না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেফাকের অন্তর্ভুক্ত সব মাদ্রাসার দায়িত্বশীলদের উদ্দেশে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ফি-সহ পরীক্ষার্থী নিবন্ধনের শেষ তারিখ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি। আর বিলম্ব ফি-সহ নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি।

নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার দায়িত্বশীলদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ