নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকারের মন্ত্রীদের দক্ষতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের দেওয়ানহাটে সৈয়দ এসহাক (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় উপজেলা, নগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক মালিকানার সম্পর্ক। নাগরিকরাই রাষ্ট্রের মালিক। নাগরিকদের স্বার্থ ও প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করার জন্য সরকা