রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ, আহত ২ বিদায় হজ—মানবতার মহাসনদ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবই জাতীয়করণের প্রধান অন্তরায়: শায়খে চরমোনাই বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী ‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’ বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’

‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে নগরীসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারাদেশে তাদের নেতাকর্মীদের চাকরি দিতে পারবে এবং ক্ষমতা পরিচালনা করতে পারবে।’

তিনি আরও বলেন, জুলাই আইন বাস্তবায়ন করতে হবে। দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব মানুষের দাবি বাস্তবায়ন করা না হলে সরকারের বিরুদ্ধেও জনগণ প্রতিবাদে নামবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মিজানুর রহমান খান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ