বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

সমাজে নৈতিকতার চরম অবক্ষয় চলছে মন্তব্য করে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, সততার চেয়ে চাতুর্য এবং যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি ও অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতৃত্বের সততার অভাবে সমাজে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বুধবার (১৯ আগস্ট) যুক্তরাজ্য থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আবুল হাসান বলেন, মেধার অবমূল্যায়নের কারণে প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবীরা দেশ গঠনে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন না। এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে শুধু স্লোগান নয়, বাস্তবজীবনে সমাজের প্রতিটি স্তরে খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। এ ক্ষেত্রে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দেশের যেকোনো সংকটকালে প্রবাসী দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদেরও দেশের প্রতি দায়িত্ব রয়েছে। দেশের প্রয়োজনে তারা যেন সংগঠিতভাবে ভূমিকা রাখেন।

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুতাসিম বিল্লাহ, কাজী ইমদাদুল হক, মাওলানা নাজমুল হক, তাওফিকুল ইসলাম ছাবির, শাহিদুল ইসলাম প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ