বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা

ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইমাম-উলামা ও তৌহিদী জনতার আপত্তির মুখে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টায় কণ্ঠশিল্পী নোবেল ও জুনায়েদ এবং অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কনসার্টটি বন্ধের দাবিতে সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

এদিকে কনসার্ট বাতিলের দাবিতে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতা।

এরই মধ্যে মঙ্গলবার রাতে প্রশাসন ও পুলিশের উদ্যোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কনসার্টটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন বলেন, ‘বিষয়টি আসলে এরকম নয়। আলিশান রেস্টুরেন্ট নামে যে হোটেলের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছিল, এটি কোনো নিবন্ধিত হোটেল নয়। যাদের কোনো নিবন্ধনই নেই, তাদের এ ধরনের কনসার্ট আয়োজনেরও সুযোগ নেই। ফলে তাদের মানা করে দেওয়া হয়েছে।’

বুধবার সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের জন্য তৈরি করা মঞ্চ ও প্যান্ডেল অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। ডেকোরেটরের কর্মীরা সেগুলো খুলে নেওয়ার কাজ করছিলেন। এ ছাড়া ঢাকা থেকে আনা সাউন্ড সিস্টেমের সরঞ্জামও একটি পিকআপে করে ফেরত নিয়ে যাওয়া হয়।

আয়োজকদের ভাষ্য, পৌরসভা কার্যালয় এলাকার আলিশান রেস্টুরেন্টে খাবার খাওয়া গ্রাহকদের প্রত্যেককে একটি করে কুপন দেওয়া হয়েছিল। ওই কুপনের র‍্যাফেল ড্র উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়।

তবে ইমাম-উলামা ও তৌহিদী জনতার আপত্তির পাশাপাশি প্রশাসনিক কারণেও শেষ পর্যন্ত কনসার্টটি বন্ধ হয়ে যায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ